Saturday, April 4, 2026

ভারতীয় মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত ইতালির নাবিকদের বিরুদ্ধে চলা মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেরল উপকূলে দুই ভারতীয় মৎস্যজীবীকে ( two Indian fishermen) হত্যার ঘটনায় অভিযুক্ত ইটালির দুই (To seller of Italy) নাবিকের বিরুদ্ধে চলা সমস্ত মামলা বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানা গিয়েছে।

ইটালির দুই নাবিক সালভাতোর গিরোনে ও মাসসিমিলানো লাতোরের বিরুদ্ধে চলা সমস্ত মামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এম আর শাহর পরিচালনাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। জানা গিয়েছে ওই দুই মৎস্যজীবীর পরিবারকে ১০ কোটি টাকা সাহায্য দেওয়ার শর্তে এই রায় দেওয়া হয়েছে। এই অর্থ কেরল হাই কোর্টের কাছে পাঠানো হবে যাতে ওই পরিবারগুলি যথাযথভাবে ক্ষতিপূরণ পায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই রায়ের মাধ্যমে ভারত ও ইতালির মধ্যে চলা দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের ইতি হলো। ২০১২ সালে কেরল উপকূলে ভারতের বিশেষ সুরক্ষিত এলাকায় মাছ ধরছিল একটি নৌকা। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ইটালির একটি তেল বোঝাই জাহাজ। ওই জাহাজে ছিলেন সালভাতোর গিরোনে ও মাসসিমিলানো লাতোর। অভিযোগ, ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার পর গুলি করে দুই ভারতীয় মত্‍সজীবীকে মেরে ফেলেন তাঁরা৷ ইতালীয় ওই দুই নাবিককে আটক করে ভারত৷ খুনের অভিযোগ আনা হয় দু’জনের বিরুদ্ধে৷ যদিও ইতালির তরফে বার বার জানানো হয়, কেরলের দুই মত্‍সজীবীকে জলদস্যু ভেবেছিলেন গিরোনি ও লাতোর। বোঝার ভুলে আত্মরক্ষার্থে ওই দুই নাবিক গুলি চালিয়েছিলেন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...