Monday, April 6, 2026

কলকাতায় ১০০ টাকা ছুঁইছুঁই পেট্রোলের দাম! নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের

Date:

Share post:

দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। অতিমারি পরিস্থিতির মধ্যে প্রায় শেষ দু’মাসে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। এমন অবস্থায় একনাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ, বুধবার কলকাতায় ফের পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে নতুন দাম হল ৯৬ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৮ পয়সা। এখন নতুন দাম লিটারে ৯০ টাকা ২৫ পয়সা।

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

আরও পড়ুন-আঙ্কেলজি, দয়া করে আর ফিরবেন না’, রাজ্যপালকে ফের খোঁচা মহুয়া মৈত্রের

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলছেন, মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। মন্ত্রী আরও জানিয়েছেন, “একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।”

অন্যদিকে ২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। কলকাতাতেও পেট্রোলের দাম ১০০-র আশেপাশে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...