Wednesday, March 25, 2026

রাজ্যপালের আচরণ বিজেপি নেতার মত, এবার কড়া সমালোচনায় বিমানও

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (jagdeep dhankar) বিজেপি নেতাদের মত আচরণ করছেন বলে কড়া সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (biman basu)। এতদিন তৃণমূল পক্ষপাতের অভিযোগ তুলে যেভাবে রাজ্যপালের ভূমিকার নিন্দা করেছে এবার সেই সুর শোনা গেল বাম নেতার বক্তব্যেও। রাজ্যপাল ধনকড় তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ জানালেন প্রবীণ বাম নেতা। বস্তুত রাজ্যপালের ধারাবাহিক পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে শুধু শাসক দল তৃণমূলই নয়, সমালোচনা শোনা যাচ্ছে বিজেপি বাদে রাজ্যের অন্যান্য বিরোধী দলের বক্তব্যেও। বিধানসভায় বামেদের প্রতিনিধিত্ব না থাকলেও বামেদের রাজ্যপাল সম্পর্কিত অবস্থান তৃণমূলের বক্তব্যেই কার্যত সিলমোহর দিল।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের কার্যপদ্ধতি নিয়ে উষ্মাপ্রকাশ করে বুধবার এক সাংবাদিক বৈঠকে বিমান বসু বলেন, রাজ্যপাল নিজের সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন। তিনি উত্তরবঙ্গে গেলেন, আরও একাধিক জায়গায় গেলেন, সব জায়গাতেই বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন। তিনি একজন বিজেপি নেতার মত আচরণ করছেন। এটা একজন রাজ্যপালের ভূমিকা হতে পারে না। বিমান বসু বলেন, বিজেপি বিধায়কদের ক্ষেত্রে রাজ্যপাল কেন সর্বক্ষেত্রে এতটা নমনীয় অবস্থান গ্রহণ করছেন? কেনই বা বিজেপি বিধায়করা দল বেঁধে গেলে বারান্দা খুলে দিয়ে তিনি বসে বৈঠক করছেন? বামফ্রন্টের এই বক্তব্য বিজেপি ও রাজ্যপালকে কার্যত একই বন্ধনীতে দাঁড় করিয়ে দিল।

আরও পড়ুন- গয়নায় হলমার্ক বাধ্যতামূলক, পুরনো গয়না নিয়ে এবার কী করবেন?

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...