Tuesday, June 23, 2026

ফরওয়ার্ড ব্লকের মন্তব্যে সায় নেই বিমানের

Date:

Share post:

সংযুক্ত মোর্চা নয় বরং বামফ্রন্ট হিসেবেই আগামীদিনে লড়াই করার কথা ঘোষণা করেছিল ফরওয়ার্ড ব্লক। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ফব রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘ফ্রন্টে আছি, মোর্চায় নেই। বিমান বসুকে জানিয়েছি। ISF কিংবা অন্য কেউ ছড়ি ঘোরাবে তা হতে পারে না। বামফ্রন্টই আগামীদিনে মূল চালিকাশক্তি হিসেবে লড়াই করবে।
এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার হাত আর খাম শিবিরের সঙ্গ ত্যাগ করতে চলেছে আলিমুদ্দিন? বুধবার এই বিষয়ে নয়া বিতর্কের জন্ম হল বিমান বসুর বক্তব্যে। সাংবাদিক বৈঠকে ফ্রন্ট চেয়ারম্যান বলেন, কোনও পার্টি, তারা যদি জোট শরিকও হয় কিন্তু বামফ্রন্টে আলোচনা না করে যদি কিছু কথা বলে, সেই নিয়ে কোনও মন্তব্য করব না।
ফরওয়ার্ড ব্লকের মন্তব্যে সায় নেই বিমান বসুর। এদিনের কার্যত সেটাই স্পষ্ট হয়ে যায়। তবে কি ফ্রন্ট শরিকের আপত্তি অগ্রাহ্য করেই আগামীদিনে ISF ও কংগ্রেসের সঙ্গে জোট রাখবে আলিমুদ্দিন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কর্মী-সমর্থকদের মধ্যে। বিধানসভা নির্বাচনে এভাবেই শরিকদের মতবিরোধ থাকা সত্ত্বেও কংগ্রেস ও ISF-এর সঙ্গে জোট করা নিয়ে ফ্রন্টের অন্দরেই দ্বন্দ্ব শুরু হয়েছিল।
পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মেলানো যে শরিক দলগুলি খুব একটা ভালো চোখে দেখেনি তা আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছে RSP, ফরওয়ার্ড ব্লক।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...