Tuesday, June 23, 2026

বৃষ্টি হওয়ায় ভাঙন গঙ্গার পাড়ে, আতঙ্কে স্থানীয়রা

Date:

Share post:

একের পর এক বিপর্যয়। বৃষ্টি হওয়ায় গঙ্গার পাড়ে ভাঙন। আতঙ্কে রয়েছেন শান্তিপুর স্টিমার ঘাট এলাকার মানুষ। এর আগেও বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভাগীরথীর ভাঙনে বিঘা বিঘা চাষের জমি সহ ভিটে বাড়ি চলে গিয়েছে গঙ্গাবক্ষে।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই ক্রমশ গঙ্গা ভাঙন শুরু হতে থাকে। এবারও বৃষ্টিপাত হওয়ার কারণে শান্তিপুর স্টিমারঘাটে ভাগীরথীর তীরে শুরু হয়েছে ভাঙন। স্বভাবতই ভাঙন শুরু হাওয়ায় আতঙ্কে এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। মাঝেমধ্যে ভাঙন শুরু হলেই কয়েকটা বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে কাজ শুরু হয়। কিন্তু পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বাঁধানোর ব্যবস্থা কবে শুরু হবে প্রশ্ন তাঁদের।

আরও পড়ুন-মানুষের পাশে দ্রুত পৌঁছতে টোটো কিনলেন ব্যতিক্রমী বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই এলাকায় বেশ কিছু রাজনৈতিক নেতারা ছুটে আসেন। কিন্তু সমস্যা সমাধানের কথা কেউ বলেন না। এছাড়াও বালির বস্তা দিয়ে প্রাথমিক কাজ নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আরও অভিযোগ, যেভাবে বালির বস্তা গঙ্গার পাড়ে ফেলা উচিত তা হয় না। এলাকাবাসীদের এখন একটাই দাবি, বালির বস্তা ফেলে প্রাথমিক কাজ না করে পাকাপোক্তভাবে গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু হোক। না হলে তিলেতিলে ভাগীরথীর ভাঙনে একটা সময় স্টিমারঘাট এলাকা বলে নামটা একদিন মুছে যাবে। কারণ গোটা গ্রামটা চলে যাবে ভাগীরথী নদীতে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...