Friday, April 3, 2026

সহবাস করতাম, ওর বাড়িতেই থাকতাম; বিয়েটা হল না: কার দিকে ইঙ্গিত নীনার?

Date:

Share post:

সম্প্রতি মুক্তি পেয়েছে নীনা গুপ্তার (Neena Gupta) আত্মজীবনী ‘সচ কহু তো’। সোমবার বইটির প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পেঙ্গুইন ইন্ডিয়ার বই প্রকাশ অনুষ্ঠানে এসে করিনার কাছে অনেক গোপন কথাই ফাঁস করেছেন নীনা। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় । প্রশ্ন উঠেছে, নীনা যা বলছেন তা যদি সত্যি হয় তবে ভিভ ছাড়া কার দিকে ইঙ্গিত করছেন তিনি?

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, মাসাবার জন্মের কথা সবাই জানেন । বর্তমানে বিবেক মেহরার সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন নীনা। অবশ্য কর্মসূত্রে দুজনে আলাদা শহরে থাকেন। কিন্তু বই প্রকাশ অনুষ্ঠানে এসে আরও এক প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন তিনি । নীনা (Neena Gupta) জানিয়েছেন, জীবনে বহু বছর, তিনি প্রেমিক, স্বামী ছাড়া একাকীত্বে কাটিয়েছেন। এমনকি বিবেক মেহরার আগেও তিনি এক ব্যক্তির সঙ্গে থাকতেন। তাঁকে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ওই ব্যক্তি বিয়ে করতে রাজি হননি।এর কারণ আজও তাঁর অজানা বলে জানিয়েছেন নীনা ।

তিনি জানিয়েছেন , আমি ওদের বাড়িতেই থাকতাম, ওঁর বাবা-মাকেও শ্রদ্ধা করতাম, কিন্তু হল না। আমি কীই বা করতে পারি? বর্তমানে ওই ব্যক্তি অবশ্য সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। আমি জানি ও এই বইটা পড়বে। তবে হ্যাঁ, ওকে বিয়ে করতে পারলে ভালো লাগত।
নীনা গুপ্তার এই অকপট স্বীকারো ক্তিতে নড়েচড়ে বসেছে গোটা বলিউড । সবাই বোঝার চেষ্টা করছেন, নীনার ইঙ্গিত কার দিকে ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...