Saturday, April 4, 2026

বুধবার বৈঠকে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দিল এফএসডিএল

Date:

Share post:

বুধবার এফএসডিএলের ( Fsdl)বৈঠকে অবশেষে যোগ দিল এসসি ইস্টবেঙ্গল( SC Eastbengal)। পরবর্তী মুরশুমের আইএসএলের ( isl)পরিকল্পনা জন‍্যই বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখান আইএসএলের সব দলের পক্ষ থেকে প্রতিনিধিরা যোগ দিলেও, এসসি ইস্টবেঙ্গলের কোন প্রতিনিধির এই বৈঠকে যোগ না দেওয়ারই কথা ছিল। কিন্তু এফএসডিএলের এক প্রবীণ কর্তার অনুরোধে শেষমেশ এই বৈঠকে যোগ দেয় এসসি ইস্টবেঙ্গল। এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই বৈঠকে যোগ দেন শ্রী সিমেন্ট কর্তা শিবাজি সমাদ্দার ।

সূত্রের খবর এই বৈঠকে এসসি ইস্টবেঙ্গলকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। না হলে ইস্টবেঙ্গলকে বাদ দিয়েই ২০২১-২২ মরশুমে দশ দলের আইএসএলের আয়োজন করা হবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই বৈঠকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়, ইস্টবেঙ্গলকে খেলতে হলে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেই খেলতে হবে। নতুন বিনিয়োগকারীকে আনলে আইএসএলএ যোগ দিতে পারবে না  ইস্টবেঙ্গল। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল আগামী মরশুমে আইএসএলের রূপরেখা ঠিক কী হবে, তা নিয়েই আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল এফএসডিএল।

এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে এই নিয়ে শ্রী সিমেন্ট কর্তা  শিবাজি সমাদ্দার বলেন,” এফএসডিএলের এক কর্তার অনুরোধে আমরা আজ সভায় যোগ দিয়েছিলাম। আগামী মুরশুমে আইএসএলের কী পরিকল্পনা রয়েছে সেটা আমাদের জানান হয়। তবে আমাদের অবস্থান বদলাচ্ছে না। হরিমোহন বাঙ্গুর যা বলেছেন, আমরা সেই জায়গাতেই রয়েছি। মূল চুক্তিপত্রে সই না হলে আমরা আর এগোবো না। চূক্তিপত্রে সই হলেই আগামী মরশুম নিয়ে কাজ শুরু হবে।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলকে এগিয়ে রাখলেন রস টেলর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...