Friday, April 3, 2026

বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী কেমন কাটালেন তারকা জামাইরা? রইল কিছু ঝলক

Date:

Share post:

বাঙালির বারো মাসের তেরো পার্বন। তার মধ্যে জামাইষষ্ঠী অন্যতম। আজকের দিনটা জামাইদের জন্য একটু স্পেশ্যাল। তার ওপর আরও ‘স্পেশ্যাল’ হয় জামাইরা যদি হয় তারকা।

বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার, নীল ভট্টাচার্য-তৃণা সাহা,ওম-মিমি, নীলাঞ্জন-ইমন, সৌরভ-ত্বরিতার। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী-রিদ্ধিমা ঘোষ।

গত বছর ডিসেম্বরে সাত পাঁকে বাধা পড়েছিলেন গৌরব-দেবলীনা। মেয়ে-জামাইয়ের জন্য আজকের দিনে আয়োজনে কোনও খামতি রাখেননি দেবাশিস কুমার ও তাঁর স্ত্রী দেবযানী কুমার। দেবযানী কুমার ডিজাইনার অভিষেক রায়ের কাছ থেকে ধুতি-পাঞ্জাবি ও কুর্তা-পাজামা কিনেছেন যা উপহার হিসাবে দেবেন জামাইকে। মেনুতে ছিল মোগলাই, চাইনিজ, বাঙালি তিন ধরণের খাবার। জামাইষষ্ঠী উপলক্ষে এদিন গৌরবের পরনে ছিল কালো রঙের তসরের ডিজাইনার পাঞ্জাবি। দেবলীনা কুমারের পরনে ছিল লাল ট্রাডিশনাল শাড়ি ও গলায় সোনার গয়না।

গৌরব-দেবলীনা সঙ্গে দেবযানী কুমার

দীর্ঘ ১১ বছর সম্পর্কে থাকার পর গত ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসেন ‘তৃনীল’ জুটি।

নীল-তৃনা

জামাইষষ্ঠী স্পেশ্যালে নীলকে দেখা গিয়েছে জামাই বেশে।

নীল-তৃনা

ফেব্রুয়ারিতেই চারহাত এক হয়েছিল ওম সাহানি-মিমির। তাঁদের বিয়েতে হয়নি কন্যা সম্প্রদান। আজ বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী ওমের।

এদিন ওমের জন্য মেনুতে ছিল-শাশুড়ি মায়ের হাতে রান্না করা মাটন, ইলিশ, পাবদা সহ আরও অনেক কিছু। ওম শাশুড়ি মাকে উপহার হিসেবে দিয়েছেন শাড়ি।

চলতি বছরেই বিয়ে সেরেছেন ইমন-নীলাঞ্জন। ইমনের জেঠিমা-কাকিমা জমিয়ে রাঁধেছেন নীলাঞ্জনের জন্য।

ইমন-নীলাঞ্জন

ইমন জানিয়েছেন মাংস পছন্দ নয় দুজনেরই তাই মাছের হরেক রকম পদ ছিল দুপুরের মেনুতে।

পরিবারের সঙ্গে ইমন-নীলাঞ্জন

সৌরভ-ত্বরিতার জামাইষষ্ঠী। মেনুতে ছিল ডাল, দু’রকম ভাজা, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আম, দই, মিষ্টি, স্যালাড।

সৌরভ-ত্বরিতা

গত মে মাসেই করোনায় মা-কে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এবার তাই মাকে ছাড়াই জামাইষষ্ঠী কাটল তাঁর। সমস্ত রীতিনীতি পালন করলেন অভিনেত্রীর বাবা। গৌরবকে জামাইষষ্ঠী খাওয়াতে কোনও ত্রুটি রাখেননি ঋদ্ধিমার বাবা। মেনুটা ছিল বেশ লম্বা, বাঙালিয়ানায় ভরপুর। ভাত, ডাল, মাছ, পোলাও,মাংস, চাটনি, দই, মিষ্টি, লুচি, সবকিছুই ছিল।

গৌরব-রিদ্ধিমা

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...