Saturday, April 4, 2026

‘গদ্দার’! সুনীল মণ্ডলের বিরুদ্ধে এবার পোস্টার জামালপুরে

Date:

Share post:

এবার ‘বেসুরো’ সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের জামালপুরে। ‘গদ্দার’ ও ‘বেইমান’ অ্যাখ্যা দিয়ে সুনীল মণ্ডলকে দলে না নেওয়া আর্জি জানিয়ে পোস্টার তৃণমূল কর্মীদের।

ভোটের আগে মেদিনীপুরের অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের তত্‍কালীন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। পূর্ব বর্ধমানের সেই সাংসদ সুনীল মণ্ডলই মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ গুরুতর অভিযোগ তোলেন। সুনীলের অভিযোগ, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এক অক্ষরও মানেননি।

শুভেন্দুর বিরুদ্ধে বলার পাশাপাশি বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সুনীল। তিনি বলেছেন, “বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।” পাশাপাশি মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে সরব সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’

এরপর বুধবার সকালে নুড়ি মোড়, আমতা মোড়-সহ জামালপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল সুনীল মণ্ডলের বিরুদ্ধে একাধিক পোস্টার। পোস্টারে লেখা, ‘পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল কুমার মণ্ডল ভোটের আগে জৌগ্রাম এসে তৃণমূল নেত্রীকে কুশ্রী ভাষায় আক্রমণ ও তৃণমূল দলকে চোরেদের দল বলে আখ্যা দিয়েছিলেন। সেই বেইমান সাংসদ এখন ভোল পাল্টে তৃণমূলের ফিরতে চাইছেন। সাধারণ তৃণমূল কর্মীদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ ওই বেহায়া গদ্দার সাংসদকে দলে ফেরাবেন না’।

আরও পড়ুন- রাজ্যপালের আচরণ বিজেপি নেতার মত, এবার কড়া সমালোচনায় বিমানও

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...