Friday, April 3, 2026

বিয়েতেও উলটপুরাণ, বরের বেশে কনে এল বিয়ের মণ্ডপে!

Date:

Share post:

এ যেন উলটপুরাণ। বর বিয়ে করতে এলেন না বর বেশে, কনে এলেন বিয়ে করতে।এমনই প্রথাভাঙা বিরল দৃশ্যের সাক্ষী থাকল পাঞ্জাবের ভাটিন্ডা। এমনকি বিয়ের পর কনের পদবি গ্রহণ করলেন বর।
২৬ বছরের বলজিতকে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলেন ৩০ বছরের পাত্র পেশায় জীবনবিমা কর্মী সুখমিন্দর। এমন অভিনব বেনজির বিয়ে অনুষ্ঠিত হয়েছে গত ২৬ ফেব্রয়ারি ভাটিন্ডার মণ্ডি গোবিন্দগড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন কন্যাপক্ষের লোকজনকে নিয়ে বিয়ে করতে আসেন দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পেশায় বুটিক ব্যবসায়ী বলজিত। বরের মতোই সেহরা বেঁধে, হাতে কৃপাণ নিয়ে বিয়ের মণ্ডপে বসেন তিনি। আর হাতে মেহেন্দি লাগিয়ে কনের মতোই বিয়ের মণ্ডপে অপেক্ষা করছিলেন সুখমিন্দর।

এদেশে এমন বিয়েকে ‘কুল কা ক্রাউন’ নামে অভিহিত করা হয়। এর উদ্দেশ্য, ভবিষ্যতে কন্যাপক্ষই বংশকে এগিয়ে নিয়ে যাবে। তাই বিয়ের পর কনে শ্বশুরবাড়িতে না গিয়ে বাপের বাড়িতে ফিরে আসে। তারপর সেখানেই স্বামী-স্ত্রী একসঙ্গে থাকেন।বলজিতের মা জসবিন্দর জানিয়েছেন, আমার মেয়ে এমনটা না করলে তাদের বংশ থেমে যেত। এখন আমি খুব খুশি। বংশ এবার মেয়েই এগিয়ে নিয়ে যাবে।
আর সুখমিন্দর কী বলছেন? সুখমিন্দর জানিয়েছেন, তার একটি ভাই এবং বোন রয়েছে বাড়িতে। তার অনুপস্থিতিতে তারা মা-বাবার দেখাশোনা করতে পারবে। কিন্তু বলজিতরা পাঁচ বোন। তার একমাত্র ভাইও এই পৃথিবীতে আর নেই। তাই এমন বিয়েতে মা-বাবার দেখাশোনাও করতে পারবে সে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...