Tuesday, June 23, 2026

হারাল রক্ষাকবচ, টুইটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় যে কোনও ফৌজদারি মামলা করা যাবে!

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার-টুইটার সংঘাত। হারল টুইটার। হারাল রক্ষাকবচ। আইটি আইনের ৭৯ নম্বর ধারায় টুইটার আইনি রক্ষাকবচ পেত। এই ধারায় টুইটারকে কোনও রকম আইনি ব্যবস্থা, মানহানি বা জরিমানা থেকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের নিয়ম না মানায় আইনি রক্ষাকবচ খারিজ করা হয়েছে। সূত্রের খবর, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সরকারি গাইডলাইন এখনও পর্যন্ত মানেনি তারা মধ্যস্থতাকারী স্বত্বা হারাবে। এবার থেকে টুইটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় যে কোনও ফৌজদারি মামলা করা যাবে।

আরও পড়ুন-জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল পর্তুগাল, জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ধারা ৭৯ অনুযায়ী, এতদিন কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের কোনও তথ্য, বা কমিউনিকেশন লিংক পোস্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করা যেত না। কিন্তু এবার থেকে তা করা যাবে। পাশাপাশি টুইটারের বিরুদ্ধে মামলাও করা যাবে। সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগেই মাইক্রো ব্লগিং সাইট টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নিল কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক বৃদ্ধকে নিগ্রহের ঘটনায় সাম্প্রদায়িক ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই যোগী প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়াও পুলিশ টুইটার ছাড়াও আরও ৯ ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন-জিএসটি: অমিতের কণ্ঠরোধের অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ নির্মলার

সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একমাত্র টুইটারই নয়া তথ্যপ্রযুক্তি নিয়মের শর্তপূরণ করেনি। যে নীতি অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে হবে। প্রথম থেকেই সেই নয়া নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ট্যুইটার। গত ৫ জুন কেন্দ্রের ‘চূড়ান্ত’ নোটিশের পর অবশ্য সুর নরম করে মাইক্রো ব্লগিং সাইট। নয়া নীতি মেনে চলা হবে বলে জানানো হয়।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...