Friday, April 3, 2026

ধনকড়ের বাড়াবাড়িতে তিতিবিরক্ত অমিত শাহ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাজকর্মে প্রবল অসন্তুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কারণে বুধবার দিল্লিতে থাকলেও ধনকড়কে সময় দেননি অমিত শাহ। ফলে বুধবার শুধু কয়লামন্ত্রীর সঙ্গে দেখা করেই মুখরক্ষা করতে হয়েছে পশ্চিমবঙ্গের রাজভবনের মালিককে।

কেন অসন্তুষ্ট অমিত শাহ? জানা গিয়েছে, বুধবার অমিত শাহের ঘনিষ্ঠমহল থেকে রীতিমতো উষ্মা প্রকাশ করে বলা হয়েছে, রাজ্যপালের কাজ নয় সমস্ত বিষয়ে বিতর্ক তৈরি করা। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক রীতিমতো তিতিবিরক্ত। অমিত ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, রাজ্যপাল প্রয়োজনে অবশ্যই তাঁর বক্তব্য বা মত জানাবেন। কিন্তু তার একটা সীমারেখা থাকা উচিত, যাতে কেন্দ্রের কাজ করতে সুবিধা হয়। রাজ্যপালের যদি গ্রহণযোগ্যতাই না তৈরি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার কাজ করাবে কী করে? পশ্চিমবঙ্গে জগদীপ ধনকড়ের নূন্যতম গ্রহনযোগ্যতাই তৈরি হচ্ছে না। ধনকড়ের পিছনে যদি শত্রু শিবির বা ‘বিজেপি ম্যান’ স্ট্যাম্প পড়ে যায় তাহলে তিনি কাজ করবেন কী করে? কেন্দ্রেরই বা কোন কাজে আসবেন?

ফলে ধনকড়ের বর্তমান সফরে অমিত শাহ দেখা করলেও নূন্যতম নিরপেক্ষতা রেখে কাজ করতে বলা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, তাঁর অপটু কাজের কারণে কেন্দ্র নিজের এজেন্ডাই সফলভাবে বের করে আনতে পারছে না। ফলে বিরক্ত অমিত শাহের সঙ্গে বৈঠকের আগেই জগদীপ ধনকড়কে বলা হয়েছে, নিজের কাজের পদ্ধতির পরিবর্তন করুন, এখনই দ্রুততার সঙ্গে, নইলে বিকল্প ভাবনা ভাববে সরকার।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...