Tuesday, June 23, 2026

রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা

Date:

Share post:

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্তে শহরের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়। এর জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্কা সার্কাস, বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ।

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। এছাড়াও ভারী বৃষ্টি হয়েছে বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার, মানিকতলায় ৭৭ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮২ মিলিমিটার ও উল্টোডাঙায় ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  ফলে কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লকগেট বন্ধ অবস্থায়, নতুন করে বৃষ্টি হলে জমা জলের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কলকাতা পুরসভা।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...