Tuesday, June 23, 2026

অধীরের আবেদনে সাড়া, পিএম কেয়ার ফান্ডে রাজ্যে দুই হাসপাতাল গড়ছে ডিআরডিও

Date:

Share post:

করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশের পাশাপাশি রাজ্যের যখন বেহাল অবস্থা, সেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) কাছে পিএম কেয়ার ফান্ড(pm care fund) থেকে রাজ্যে দুটি হাসপাতাল নির্মাণের আবেদন জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। তার আবেদনে সাড়া দিয়ে অবশেষে করোনা মোকাবিলায় হাসপাতাল পেতে চলেছে মুর্শিদাবাদ ও কল্যাণী।

বুধবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে করোনা চিকিৎসার জন্য মুর্শিদাবাদ এবং কল্যাণীতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করতে চলেছে ডিআরডিও। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, পিএম কেয়ার ফান্ড থেকে ৪১.৬২ কোটি টাকা দুটি হাসপাতাল তৈরির জন্য বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই দুই হাসপাতাল তৈরি করা হবে ডিআরডিওর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, দিল্লি, জম্মু ও শ্রীনগরেও পিএম কেয়ার ফান্ডে তৈরি করা হচ্ছে হাসপাতাল।

আরও পড়ুন:ইতিহাদ এয়ারওয়েজে হয়রানি: মা-মেয়েকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশের রায় বহাল হাইকোর্টে

তবে পশ্চিমবঙ্গে এই দুই হাসপাতাল তৈরির পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। কারণ মাসখানেক আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মুর্শিদাবাদের করো না পরিস্থিতি সামাল দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। চিঠিতে অনুরোধ করেন, মুর্শিদাবাদ জেলায় পিএম কেয়ারের টাকায় তৈরি করা হোক কোভিড হাসপাতাল। একই সাথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটেড প্ল্যান্ট বসানোর দাবি জানান তিনি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...