Tuesday, June 9, 2026

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নোট দিলেন ধনকড়, সন্ধেয় অমিত-সাক্ষাৎ

Date:

Share post:

দিল্লি দরবারে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ৪৫ মিনিট কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর দিল্লি দরবারে যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। রাজধানীতে গিয়ে নজিরবিহীনভাবে ধনকড় পৌঁছে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বাড়ি। এরইমধ্যেই বৃহস্পতিবার, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গে সস্ত্রীক দেখা করেন রাজ্যপাল। এদিন সন্ধেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ধনকড়ের।

নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তিনি নিজে বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছেন। টুইটে এবং সংবাদমাধ্যমে বারবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে ধনকড় একটি নোট দিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন এই আর্জিও ধনকড় জানিয়েছেন বলে সূত্রের খবর। বুধবার, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল, তবে তিনি সময় পাননি বলে খবর। বৃহস্পতিবার সন্ধেয় অমিত শাহর সঙ্গে দেখা করার কথা রয়েছে ধনকড়ের। সেখানে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন সেটাই দেখার। আগেই তাঁর বিরুদ্ধে বিজেপি নেতার মতো কাজ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এমনকী তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। এই পরিস্থিতিতে ধনকড়ের দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া বেঁধে কর ফাঁকি, নাম জড়ালো ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...