Saturday, April 4, 2026

মহারাষ্ট্রের পালঘরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত বহু

Date:

Share post:

বাজি কারখানায়(firecracker factory) ভয়াবহ বিস্ফোরণে যে রীতিমতো আতঙ্ক ছড়াল মহারাষ্ট্রের(Maharashtra) পালঘর জেলায়(palghar district)। ভয়াবহ এই বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় পুলিশ(police) ও দমকল বাহিনী(fire brigade)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পালঘর জেলার বনগাওঁ-দাহানু রাস্তার ধারে অবস্থিত বিশাল ফায়ারওয়ার্কস নামক এক কারখানায় আগুন লাগে। এদিন ওই কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে এসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫ কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ শোনা যায়। দুর্ঘটনার সময় কারখানার ভিতরে প্রায় ১০০ জন কাজ করছিল। তাদের মধ্যে ১০ জন এখনো পর্যন্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত কর্মীদের দাহানুর কটেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:উনি ওনাদের লোক: ধনকড়কে সরাতে তিনবার চিঠি লিখেছেন মমতা

আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, পাশাপাশি থার্মাল পাওয়ার স্টেশন আগুন নেভানোর কাজে লাগিয়েছে। শেষ পাওয়া খবরে, জোরালো হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...