Friday, June 26, 2026

উনি ওনাদের লোক: ধনকড়কে সরাতে তিনবার চিঠি লিখেছেন মমতা

Date:

Share post:

“উনি তো ওঁদের লোক। ওঁদের সঙ্গে দেখা করতে গিয়েছেন- এ নিয়ে আর বলার কী আছে!” রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) দিল্লি দরবারে যাওয়া নিয়ে বৃহস্পতিবার মন্তব্য  করলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে নির্বাচনের পর থেকেই সরব রাজ্যপাল। বারবার কাঠগড়ায় তুলেছেন রাজ্য প্রশাসনকে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “আপনারা কি কোথাও হিংসা দেখতে পাচ্ছেন?”

ধনকড়কে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অপসারিত করা হবে বলে গুজব শোনা যাচ্ছে। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখন পাঠানো হয়েছিল তখনও আমাকে জিজ্ঞাসা করা হয়নি। এখন সরানোর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি”। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ওনাকে তুলে নেওয়া আর্জি জানিয়ে তিনবার দিল্লিতে চিঠি লিখেছি। এরপর কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাচ্চা হলে ধমকে চুপ করিয়ে রাখা যায়”।

এদিন দিল্লিতে রাষ্ট্রপতি সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। সন্ধেয় অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেন, “উনি ওঁদেরই লোক। ওঁদের সঙ্গে দেখা করছেন। এ নিয়ে আমার কোন মন্তব্য নেই”।

যেদিন থেকে রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলা এসেছেন জগদীপ ধনকড়, সেদিন থেকেই রাজভবনের সঙ্গে দূরত্ব বাড়ছে নবান্নের। যেকোনও বিষয় নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠছে। এমনকী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে ফেলেছিলেন ধনকড়। তাঁকে সরাসরি বিজেপির (Bjp) নেতা বলে কটাক্ষ করেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। তবে, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল যেভাবে শোরগোল করছেন, তাতে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও না কি অসন্তুষ্ট বলে দিল্লি সূত্রে খবর।

আরও পড়ুন:করোনার জের: ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের মেয়াদ ৩ মাস বাড়াল কেন্দ্র

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...