Saturday, April 4, 2026

জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

বুধবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তিলোত্তমা-সহ রাজ্যের একাধিক এলাকা।সকাল থেকেই পুরপ্রশাসনের পক্ষ থেকে জলবন্দি এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুপুরে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান পুরপ্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানান, প্রতিটা লকগেট খুলে শহরের জল নামানোর কাজ চলছে। তবে গঙ্গায় ভাঁটা থাকায় জল যতটা নেমে যাওয়ার কথা ততটা নামেনি।”
বৃহস্পতিবার দুপুরে একবালপুরে বস্তি অঞ্চলগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সেখানে ফিরহাদ হাকিম বলেন, “অনেকের বাড়িতে জল ঢুকে গেছে। সব স্কুল খুলে দেওয়ার জন্য ওসিকে পাঠিয়েছি। স্কুল খুলে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে ও জল দেওয়া হবে।” অন্যদিকে জল জমেছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও ,সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকের রাস্তাও সম্পূর্ণ জলের তলায়। ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে, টানা বৃষ্টির জেরে দ্বারকেশ্বরের জলস্তর বেড়ে থৈ থৈ আরামবাগ। উত্তরপাড়ার বেশ কিছু জায়গা জলমগ্ন। শহরের একাধিক জায়গায় জল জমেছে। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজারের রেল লাইনের কালভার্টের তলায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ। মাখলা এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে যাতায়াত করছে। সকাল থেকেই বিষয়টি তদারক করছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী। তিনি জানান, ওই সমস্ত পরিবারগুলি জন্য খাবার ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...