Wednesday, April 1, 2026

ভ্যাকসিন-অডিট চাইতেই হট্টগোল PAC-র বৈঠকে, চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর

Date:

Share post:

দীর্ঘদিন বাদে বুধবার বসেছিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) বৈঠক। বৈঠকে দেশজুড়ে কোভিড টিকাকরণ নিয়ে অডিটের দাবি তোলেন PAC-র চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি৷ এই দাবি তোলামাত্রই
ঝড় ওঠে বৈঠকে৷ আলোচনায় বাধা দেন অন্যান্য সদস্যরা। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে যায় যে চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর৷
সূত্রের খবর, শুধু NDA সদস্যরাই নন, শিবসেনা এবং JDU-র সদস্যরাও অধীরের দাবি নিয়ে আপত্তি তোলেন৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একটা সময়ে গিয়ে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ারও হুমকি দেন অধীর৷ প্রতিবাদকারীদের বক্তব্য, অধীর CAG-র রুল অনুসরণ করে বিষয়টি উত্থাপন করেননি৷ এই কারণ দেখিয়ে শিবসেনা এবং JDU দলের প্রতিনিধিরা বাধা দেন। বৈঠকের এজেন্ডার বাইরে গিয়ে অধীর কথা বলছেন বলে দাবি করেন অন্য দলের সদস্যরা৷কড়া বাক্য বিনিময় চলে। এ দিনের বৈঠকে অতিমারি সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন অধীর। কিন্তু তিনি কথা বলতে শুরু করতেই JDU-র জগদম্বিকা পাল ও লালন সিং-এর নেতৃত্বে NDA সদস্যরা আপত্তি জানান বলে অভিযোগ। তাঁরা দাবি করেন, বৈঠকের অ্যাজেন্ডা থেকে সরে অধীর কংগ্রেসের অ্যাজেন্ডা নিয়ে আসছেন৷ তখনই অধীর জানান, তিনি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে চান। পরে ঠিক হয়, PAC-র পরবর্তী বৈঠকে অ্যাজেন্ডা নিয়েই কথা হবে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...