Monday, April 6, 2026

আগামী ২-৩ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস,রাতভর বৃষ্টিতে জলে থৈথৈ কলকাতা

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। আজ ফের নিম্নচাপ ও দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।সেইসঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
বৃহস্পতিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে বলে পূর্বাভাস।আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও।
জানা গিয়েছে, নিম্নচাপ ঝাড়খন্ড থেকে ক্রমশ বিহারের দিকে সরছে। রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে আগামী ৩ দিন টানা রাজ্যজুড়ে বৃষ্টি চলবে।আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টির জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে বুধবার রাত থেকে সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়। এর জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্কা সার্কাস, বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশে। এই সব এলাকায় রাস্তাতেও জল জমে যায়। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...