Saturday, April 4, 2026

মোদির ‘গৌরবোজ্জ্বল’ ইতিহাসের কথা প্রধানমন্ত্রীর দফতর-ই জানেনা

Date:

Share post:

অনেক শব্দের অর্থই আমাদের জানা নেই৷ মোদির আমলে বহুলচর্চিত তেমনই একটা শব্দ ‘‌জুমলা’‌!

দেশের বিরোধী নেতারা হামেশাই বলেন, “এটা হল মোদি সরকারের আর এক জুমলা।” এ সব শুনে শুনে সবার একটা ধারনা হয়ে গিয়েছে ‘জুমলা’-র অর্থ ঠিক কী ?

‘জুমলা’র একটা অর্থ, ‘কথার কথা’ । আর এক অর্থ, ‘অসত্য প্রচার’। রাজনীতিতে অসত্য প্রচার এমন কোনও বড় ব্যাপার নয়৷ মোদি-শাহ হামেশাই বলেন৷ বিরোধী নেতারা তো এখন মোদি বা শাহ’র মুখে একটু ওজনদার কোনও কথা বা প্রতিশ্রুতি শুনলেই বলেন, এটা আর এক ‘‌জুমলা’‌।‌

রাজেশ চিরিমার

এক RTI-এর ভিত্তিতে পাওয়া তথ্য প্রকাশ্যে আসার পর এখন ফের প্রশ্ন উঠেছে, তাহলে কী মোদির আর এক জুমলা সামনে এলো ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গৌরবোজ্জ্বল’ ইতিহাসের কথা প্রধানমন্ত্রীর দফতর-ই জানেনা৷

বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে গিয়ে এ কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি নিজেই৷ এই বক্তব্য নিয়ে গোটা দেশেই তুমুল চাঞ্চল্য দেখা দেয়৷ অজস্র ‘মিম’-এ ছেয়ে যায় নেট দুনিয়া৷

সেই RTI

ওইদিনই RTI বা তথ্য জানার অধিকার আইনে এ বিষয়ে বিস্তারিত জানতে আবেদন জানিয়েছিলেন বিধাননগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য, তৃণমূলনেতা রাজেশ চিরিমার৷ তিনি জানতে চেয়েছিলেন,

১) বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সত্যাগ্রহ করে কোন বছরের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জেলে ছিলেন নরেন্দ্র মোদি ?

২) ঠিক কী কী অভিযোগে নরেন্দ্র মোদিকে জেলে পাঠানো হয়েছিলো ?

৩) দেশের কোন সংশোধনাগারে বন্দি ছিলেন নরেন্দ্র মোদি ?

এই তিনটি ‘নিরীহ’ প্রশ্নের জবাব হাতে পেয়েছেন রাজেশ চিরিমার৷ জবাব পাঠিয়েছে PMO বা প্রধানমন্ত্রীর দফতর৷

এবং উত্তরে চিরিমারকে জানানো হয়েছে, “এমন কোনও তথ্যই PMO-র কাছে নেই৷ প্রয়োজনে PMO ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে পারেন৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগের কোনও তথ্যই তাদের কাছে নেই৷”

RTI-এর ভিত্তিতে পাওয়া এই তথ্য হাতে আসার পরই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সত্যাগ্রহ করে জেলে যাওয়ার যে কথা মোদি নিজেই বলেছেন, তা কতখানি সত্যি ?

না’কি এটাও ‘জুমলা’?

আরও পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নোট দিলেন ধনকড়, সন্ধেয় অমিত-সাক্ষাৎ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...