Tuesday, June 9, 2026

হাত বাড়ালেই বন্ধু! ইয়াস বিধ্বস্ত সাগরের মানুষের পাশে বেলানগরের তরুণ-তরুণীরা

Date:

Share post:

সুপার সাইক্লোন ইয়াস ও ভরা কটালের জেরে প্লাবিত হয়েছে সাগর দ্বীপের বিস্তীর্ণ এলাকা। বিপর্যয়ের মুখে পড়েছেন বহু মানুষ। ভেঙেছে বহু ঘরবাড়ি, ক্ষতি হয়েছে চাষের জমি, গবাদি পশু। তাদের বেচেঁ থাকার স্বপ্ন এখন চুরমার হয়ে গিয়েছে। দু-মুঠো অন্ন যোগানো এখন তাদের কাছে কঠিন। এখনও সাগরের বিভিন্ন এলাকার বহু বাড়ি জলেই নীচে I

এই পরিস্থিতিতে, অসহায় মানুষগুলোর বেঁচে থাকার প্রেরণা হয়ে দৈনন্দিন জীবনের কিছু দ্রব্য সামগ্রী নিয়ে, সুদুর বেলানগর থেকে সাগরের অসহায় মানুষের পাশে দাড়াতে ছুটে গেলেন বছর একদল তরুণ।

অভুক্ত ক্ষুধার্ত প্রায় একশোর বেশি পরিবারের হাতে তুলে দিলেন শুকনো খাবার থেকে পানীয় জল। এখানেই শেষ নয়, এই অসহায় মানুষগুলোর আরও কিছু দিন চলার জন্য চাল, ডাল,আমূল দূধ, তেল, চিনি, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন-সহ প্রায় কুড়ি পঁচিশ রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন তাঁরা।

আরও পড়ুন:মোদির ‘গৌরবোজ্জ্বল’ ইতিহাসের কথা প্রধানমন্ত্রীর দফতর-ই জানেনা

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...