Monday, April 6, 2026

বোর্ডের পরীক্ষার মূল্যায়নের পথ কী? আজই জমা পড়বে রিপোর্ট

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হয়েছে অনেক আগেই। তবে কীভাবে সিবিএসই বোর্ডের পরীক্ষার ফলাফল বের করা হবে, তা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে আগেই কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে বলেছিল। আর বৃহস্পতিবারই শীর্ষ আদালতে সেই রিপোর্ট জমা পড়ার কথা রয়েছে।

ইতিমধ্যেই বোর্ডের তরফে স্কুলগুলিকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, বাকি থাকা ইন্টারনাল পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি স্কুলগুলি যাতে নেওয়ার ব্যাবস্থা করে। যদিও অনলাইনেই সেই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পরীক্ষা কী ভাবে হবে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। অথচ দ্বাদশ শ্রেণির এই পরীক্ষা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে তৎপর হতে বলে শীর্ষ আদালত। গত ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্হিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ।এই উচ্চ পর্যায়ের বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

পড়ুয়াদের কথা মাথায় রেখেই চলতি বছরে সিবিএসসি (CBSE) বোর্ডের পরীক্ষা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বাতিল হয়েছে আইএসসি পরীক্ষাও। অন্য দিকে, সিআইএসসিই বা কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনকেও সিদ্ধান্ত জানাতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ফল প্রকাশ করবে সিআইএসসিই। এ ছাড়া ২০১৫ থেকে ২০২০-র মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল দেখেও মূল্যায়ন করা হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...