Friday, April 3, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত গর্ভবতী ও সদ্য মায়েরা, রিপোর্ট আইসিএমআরের

Date:

Share post:

করোনার(coronavirus) প্রথম দিনের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গর্ভবতী এবং সদ্য মায়েরা। সম্প্রতি রিপোর্ট পেশ করে এমনটাই জানালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(আইসিএমআর)। রিপোর্টে দাবী করা হয়েছে, গত বছরের তুলনায় এবছর গর্ভবতী এবং সদ্য মায়েদের আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি।

সম্প্রতি আইসিএমআরের(ICMR) তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ে উপসর্গ থাকা মহিলার সংখ্যা ২৮.৭ শতাংশ বেড়েছে। প্রথম ঢেউয়ের যা ছিল ১৪.২ শতাংশ। পাশাপাশি গর্ভবতী ও সদ্য মায়েদের ক্ষেত্রে মৃত্যুর হার ৫.৭ শতাংশ। প্রথম ঢেউয়ে এই হার ছিল ০.৭ শতাংশ। আমি গিয়েছে আইসিএমআর এই সমীক্ষাটি চালায় ১ হাজার ৫৩০ জন গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলাদের উপর। তাদের মধ্যে প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৪৩ জন। দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন। প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউয়ে মায়েদের মোট মৃত্যুর হার ২ শতাংশ। এর মধ্যে সিংহভাগের মৃত্যু হয়েছে কোভিড নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যার কারণে।

আরও পড়ুন:প্রতিবাদ আর জঙ্গি কার্যকলাপ এক নয়- দিল্লি হাইকোর্ট

এই রিপোর্ট পেশ করার মাধ্যমে আইসিএমআর স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে দেশে গর্ভবতী ও স্তনদায়িনী মহিলাদের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা কতখানি। যদিও ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের অভাবে কারণ দেখিয়ে সরকার এখনো পর্যন্ত এই মহিলাদের টিকাকরণের অনুমতি দেয়নি। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। যদিও গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোমর্বিডিটি থাকা ও ঝুকিপূর্ণ গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার সুপারিশ করেছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...