Tuesday, June 23, 2026

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা পর্যবেক্ষণে কমিটি গড়ে দিলো হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যে নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চের।

শুক্রবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট- পরবর্তী হিংসা এবং ঘরছাড়া সংক্রান্ত একাধিক মামলায় এক নির্দেশে জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন এই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবে। রাজ্য মানবাধিকার কমিশন এই ইস্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করবে। এই দুই কমিশন যৌথভাবে হিংসাধ্বস্ত এলাকা ঘুরে দেখবে, ঘরছাড়াদের সঙ্গে কথাও বলবে৷ একইসঙ্গে খতিয়ে দেখবে রাজ্য সরকার এই বিষয়ে কী ধরনের ব্যবস্থা নিয়েছে৷ এই কমিটিকে সম্পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। হাইকোর্ট বলেছে, এই কমিটি এলাকায় এলাকায় পর্যবেক্ষণ করার সময় যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে তা আদালত অবমাননা হিসাবে গণ্য হবে। পর্যবেক্ষণের পর ওই কমিটি কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করবে। ৩০ জুন মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই রিপোর্ট পেশ করতে হবে ওই যৌথ কমিটিকে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...