Tuesday, June 23, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল, তার আগে বিরাটদের কী উপদেশ দিলেন মহারাজ?

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( World test championship final) মহারণ। সেই মহাযুদ্ধে কী করা উচিৎ ভারত অধিনায়ক বিরাট কোহলির( virat kohli)? সেই নিয়ে বিশেষ বার্তা  বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের( sourav ganguly)। মহারাজের কথায় টসে জিতলে আগে ব‍্যাটিং সিদ্ধান্ত নেওয়া উচিৎ ভারত অধিনায়কের।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,” টসে জিতলে অবশ্যই আগে ব‍্যাটিং করা উচিৎ। যদি আপনি রেকর্ড খোঁজেন, কিংবা বিদেশের মাটিতে ভারতের সেরা প‍্যারফরম‍্যান্স দেখেন, আমরা সবসময়ই সেই ম‍্যাচ গুলিতে জিতেছি যেখানে আমরা প্রথমে ব‍্যাট করেছি। এটি একেবারেই সিদ্ধান্ত যে এই কঠিন পরিস্থিতিতে প্রথমে চাপ নেওয়া উচিৎ নাকি চতুর্থ ইনিংসের জন‍্য অপেক্ষা করা উচিৎ। ২০০২ সালে লিডস ম‍্যাচ কিংবা ২০১৮ দক্ষিণ আফ্রিকা দেখুন, আমরা প্রথমে ব‍্যাট করেছিলাম, বোলিং এর চাপ কাটিয়ে রান তুলেছিলাম। আর আমরা ম‍্যাচটা জিতে ছিলাম।”

তবে মহারাজের মতে শুধু টস নয় দুই ওপেনারকেও ব‍্যাটে রান তুলতে হবে। এই নিয়ে তিনি বলেন,” রোহিত শর্মা, শুভমন গিলের কাছে খুব জরুরি ম‍্যাচ।”

আরও পড়ুন:পেরুর বিরুদ্ধে দুরন্ত জয় ব্রাজিলের

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...