Sunday, June 21, 2026

নন্দীগ্রাম মামলার বিচারপতি বিজেপির মঞ্চে, বোমা ফাটালেন কুণাল

Date:

Share post:

বোমা ফাটালেন কুণাল ঘোষ। নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাধারণ সম্পাদক। ট্যুইটারে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিচারপতি কৌশিক চন্দকে নন্দীগ্রাম মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

ট্যুইটারে দুটি ছবি মূলত ইঙ্গিতপূর্ণ। আর সেটা নিয়েই কুণালের প্রশ্ন। একটি ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির আইনি শাখার একটি অনুষ্ঠান চলছে। বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর মঞ্চে বসে রয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। সেই অনুষ্ঠানেরই আর একটি ছবিতে দেখা যাচ্ছে সভা মঞ্চে পাশাপাশি বসে বিচারপতি কৌশিক চন্দ ও দিলীপ ঘোষ।

নন্দীগ্রামে ভোট গণনার কারচুপির অভিযোগ নিয়ে আজ শুক্রবারই ছিল হাই কোর্টে শুনানি। পিছিয়ে তা হয়েছে আগামী বৃহস্পতিবার। ঠিক তার মাঝেই এই মামলার বিচারপতির ‘রাজনৈতিক পরিচিতি’কে সামনে এনে নিশ্চিতভাবে কুণাল বড়সড় প্রশ্ন তুলে দিলেন। বিজেপির মঞ্চে বসা বিচারপতির নিরপেক্ষতাই যে প্রশ্ন চিহ্নের সামনে, সেটাই এই ট্যুইটের লক্ষ্য।

জল যে অনেক দূর গড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ৭ দিনের জন্য বন্ধ বারাকপুরের একাধিক বাজার

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...