Saturday, June 20, 2026

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ৭ দিনের জন্য বন্ধ বারাকপুরের একাধিক বাজার

Date:

Share post:

উত্তর ২৪ পরগণায় বাড়ছে করোনা সংক্রমণ। বারাকপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই সংক্রমণ নিয়ন্ত্রনে আনতে পুরসভার ২৪টি ওয়ার্ডের সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

বারাকপুর পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে টানা সাতদিনের জন্য বন্ধ থাকবে ২৪টি ওয়ার্ডের সব বাজার। প্রতি সপ্তাহে এলাকায় ১০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তাই বারাকপুর পুরসভার এই সিদ্ধান্ত। জায়গায় জায়গায় মাইকিং শুরু শুক্রবার থেকে। উত্তর ২৪ পরগনাতে দৈনিক আক্রান্তের সংখ্যা একদিনে ৪৩১ জন। এবং ১৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে “সেটিং” কৈলাসের, বিজেপি দফতরে মুকুল ঘনিষ্ঠ নেতার নামে পোস্টারে ছয়লাপ

অন্যদিকে, বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ০১৮ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৭৪ হাজার ২৪৯। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ০৩৩ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণে সক্রিয় রোগীর সংখ্যা ২২,০৭৩ জন। সুস্থতার হার ৯৭.৩৪। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...