Wednesday, March 25, 2026

গত দুবছরে নিম্নমুখী মোদির গ্রহণযোগ্যতা সূচক, সমীক্ষায় প্রকাশ

Date:

Share post:

গত দুবছরে উল্লেখযোগ্যভাবে কমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গ্রহণযোগ্যতা সূচক। এক মার্কিন সংস্থার সমীক্ষায় (Survey) উঠে এসেছে এই তথ্য। ২০১৯ সালে দেশে যেখানে মোদির গ্রহণযোগ্যতা সূচক (Credibility Index) ছিল ৮২ শতাংশ, ২০২১ সালে তা কমে হয়েছে ৬৬ শতাংশ।

যদিও প্রাপ্তবয়স্কদের মধ্যে গ্রহণযোগ্যতার নিরিখে এখনও বিশ্বের অন্য অনেক রাষ্ট্রনেতার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে। তবে তারপরেও তাঁর গ্রহণযোগ্যতা কমার চিত্রটাও স্পষ্ট হয়ে উঠেছে। গত দু’বছরে মোদির গ্রহণযোগ্যতা সূচক অনেকটা পড়েছে বলে দাবি করেছে আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে ওই সংস্থা জানাচ্ছে, চলতি বছরে জুন মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ। দুবছর আগে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা তুলে নেওয়ার পর মোদির গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ। ভারতে ২,১২৬ জনের উপর সমীক্ষা চালিয়েছে ওই সংস্থা। তাতে দেখা গিয়েছে, ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মোদিকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান। অন্য দিকে, তাঁর বিরোধিতা করেছেন ২৮ শতাংশ।

আরও পড়ুন-হাইকোর্টে নন্দীগ্রাম-সহ ৫ কেন্দ্রের ভোট নিয়ে মামলা, শুনানির সম্ভাবনা শুক্রবারই

আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাষ্ট্রনেতাদের নিয়ে হওয়া এই সমীক্ষায় মোদির ঠিক পরেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। প্রাপ্তবয়স্কদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তাঁর পরে ৬৩ শতাংশ গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। সমীক্ষা অনুযায়ী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের গ্রহণযোগ্যতা ৫৪ শতাংশ, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ৫৩ শতাংশ। ছ’নম্বর স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং আট নম্বরে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...