Saturday, April 4, 2026

হাইকোর্টের রায় বহাল, নাতাশাদের জামিন আটকাতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল দিল্লি পুলিশের

Date:

Share post:

৩ পড়ুয়ার জামিনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের(Delhi High Court) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছিল দিল্লি পুলিশ(Delhi Police)। যদিও সেখানেও মুখ পুড়ল দিল্লি পুলিশের। এদিন দিল্লি পুলিশের জামিন বাতিলের আবেদন পুরোপুরি খারিজ করে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফে।

সিএএ(CAA) আইনের বিরুদ্ধে আন্দোলন করার জেরে গ্রেফতার হতে হয়েছিল নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা ও আসিফ ইকবালকে। তাদের বিরুদ্ধে দায়ের হয়েছিল সন্ত্রাসবাদ বিরোধী কঠোর আইন ইউএপিএ। প্রায় এক বছর এই ঘটনায় জেলবন্দি থাকার পর মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পান ওই ৩ পড়ুয়া। যদিও সেই জামিন নিয়ে টালবাহানা শুরু করে পুলিশ। জামিন দেওয়ার পরিবর্তে একেবারে শেষ মুহূর্তে সুপ্রিমকোর্টে জামিন বাতিলের আবেদন জানায় দিল্লি পুলিশ। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। যদিও আদালত জানিয়ে দিয়েছে, ইউএপিএ-র মতো সন্ত্রাসবাদ বিরোধী কঠোর আইনে অভিযুক্তদের জামিন দেওয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোনও মামলার ক্ষেত্রে উদাহরণ হিসাবে তুলে ধরা যাবে না।

আরও পড়ুন:বৃষ্টির কারণে ভেস্তে গেল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের প্রথম সেশনের খেলা

একইসঙ্গে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় আগামী মাসে শীর্ষ আদালত দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের সমস্ত আইনি দিক বিচার করে দেখবে। আদালত আরো জানায়, “যেহেতুযেহেতু এই ঘটনার সারা দেশে প্রভাব পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আদালত পুরো বিষয়টি শুনবে এবং দেশের সাধারণ মানুষের কাছে আইনের বিভিন্ন দিক স্পষ্ট করে দিতে চাইবে।” আপাতত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিন জনকেই মুক্তি দেওয়া হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...