Saturday, April 4, 2026

মাধ্যমিকের মূল্যায়ণ হবে কীভাবে? বিশেষজ্ঞ কমিটির দেওয়া ফরমুলা প্রকাশ করল পর্ষদ

Date:

Share post:

করোনা পরিস্থিতির (Corona pandemic) জন্য রাজ্যের মাধ্যমিক (madhyamik exam)এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS exam)বাতিল হয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু মূল্যায়নের ভিত্তিতে কী ভাবে ফল প্রকাশ করা হবে তা ঠিক করার জন্য রাজ্য সরকার ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি (6 commity special panel) গঠন করেছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সেই কমিটির পেশ করা মূল্যায়নের পদ্ধতি প্রকাশিত হল।

 

মাধ্যমিকের ফল প্রকাশিত হবে নবম এবং দশম শ্রেণির ফলের ভিত্তিতে। কী ভাবে? শুক্রবার সেই ফর্মূলা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, পঞ্চাশ পঞ্চাশ ফর্মূলায় মাধ্যমিকের ফল তৈরি করা হবে। নবম শ্রেণির ফাইনাল পরীক্ষার নম্বর এবং দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল, এই দুই পরীক্ষার ফলাফলকে সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে। নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে। ধরা যাক নবম শ্রেণির ফাইনাল পরীক্ষায় কেউ ৮০ পেয়েছিল । সেখান থেকে ৫০% নম্বর অর্থাৎ ৪০ নম্বর নেওয়া হবে।

আর দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষায় কেউ ৬০ পেয়েছিলেন। সে থেকে ৫০ শতাংশ নম্বর নম্বর অর্থাৎ ৩০ নম্বর নিয়ে মোট নম্বর যোগ করা হবে। তাহলে এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মাধ্যমিকের প্রাপ্ত নম্বর হলো ৪০+৩০ =৭০ । অর্থাৎ মাধ্যমিকে মোট ১০০ নম্বরের মধ্যে সে পেল ৭০।

তবে কেউ যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হন, তা হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। কিন্তু কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরেই পরীক্ষা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...