Saturday, June 27, 2026

আইনজীবী সঞ্জয়ের চিঠির পর মামলা কি রাখবেন বিচারপতি চন্দ?

Date:

Share post:

Nandigram মামলা নিয়ে চর্চা তুঙ্গে। শুক্রবার দিনভর চাপানউতোরের পর শনিবারও মূল প্রশ্ন, Mamata Banerjee র আইনজীবী Sanjay Basu প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছেন, তার পরে কি এই মামলা Justice Kaushik Chanda নিজের হাতে রাখবেন? সঞ্জয়বাবু প্রথম থেকেই এই মামলায় BJP র উপর চাপ বাড়িয়েছেন। চিঠির ছত্রে ছত্রে তিনি দেখিয়েছেন বিচারপতি চন্দের বিজেপির প্রতি দুর্বলতা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা। ফলে নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আদালতের সূত্র বলছে, সঞ্জয়বাবুর মোক্ষম চিঠি এবং আনুষঙ্গিক বিতর্কের পর দুটি পথ খোলা। 1) বিচারপতি কৌশিক চন্দ নিজেই এই মামলা ছেড়ে দেবেন। 2) বিচারপতি চন্দ মামলাটি নিয়ে এগোবেন, কিন্তু সেক্ষেত্রে জনমানসে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবেই। আইনজীবী সঞ্জয় বসু এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। তৃণমূল বলছে, বিচারপতি, আদালত, বিচার ব্যবস্থাকে সম্মান করি। করি বিচারপতি চন্দের ক্ষেত্রে যেহেতু বিজেপি যোগ প্রমাণিত, তাই তাঁর ব্যক্তিগত দুর্বলতা যদি বিচারে ছাপ ফেলে তাই মামলাটি সরানো প্রয়োজন। সঞ্জয় বসুর চিঠির বয়ান এতটাই যুক্তি ও তথ্যনির্ভর যে বিষয়টি নিয়ে সর্বোচ্চ মহলে শোরগোল চলছে। তিনি দেখিয়েছেন বিচারপতি চন্দ বিচারপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রুষ্ট থাকার কারণ আছে। বিচারপতি চন্দ যদি নিরপেক্ষভাবেও বিচারে বসেন, তাহলেও বিষয়টি আমজনতার চোখে দৃষ্টিকটূ হয়ে যাবে। প্রশ্ন, মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি চন্দ কি মামলা নিয়ে এগোবেন নাকি নিজে থেকেই মামলাটি ছেড়ে দেবেন? জল্পনা বাড়ছে। বিচারপতি চন্দের ঘনিষ্ঠমহল বলছে তিনি নিরপেক্ষভাবেই বিচার করতেন। কিন্তু তাঁর অতীতের বিজেপিঘনিষ্ঠতার ছবি ইত্যাদি প্রকাশের পর মানুষ বিভ্রান্ত। তিনি নিজেও বিরক্ত। তবে ঠিক কী সিদ্ধান্ত নেবেন তা এখনও স্পষ্ট নয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...