Saturday, April 4, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, মণিপুর, অরুণাচল

Date:

Share post:

দিল্লিতে স্বল্প-তীব্র ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, রবিবার দুপুরে ১২ টা ২২ মিনিটে দিল্লির পাঞ্জাবী বাঘ অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ২.১।

এখনও পর্যন্ত কোনও হতাহতের বা সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আফটার শকের আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন অনেকে। আজ ভূমিকম্প অনুভূত হয়েছে মণিপুরে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। এছাড়াও ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশে। সেখানে মাত্রা ছিল ৩.১।

আরও পড়ুন-কলকাতা, দিল্লিতে পেট্রোলের দাম পেরোল ৯৭ টাকা, পাল্লা দিয়ে দাম বাড়ছে ডিজেলেরও

রাজধানীতে বড় ভূমিকম্পগুলির মধ্যে ছিল ১০ অক্টোবর ১৯৫৬ সালে বুলন্দশহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ১৯৬৬ সালের ১৫ অগাস্ট মুরাদাবাদে ভূমিকম্প হয়েছিল। মাত্রা ছিল ৫.৮। উভয়ই পশ্চিম উত্তরপ্রদেশে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...