Thursday, June 25, 2026

বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে অনলাইন ক্লাস করছে মেয়ে মাথায় ছাতা ধরলেন বাবা, কুর্নিশ দেশবাসীর

Date:

Share post:

অতিমারির কোপ পড়েছে শিক্ষা ব্যবস্থায়। ফলে বদলে গিয়েছে শিক্ষা ব্যবস্থা। করোনা ভাইরাসের দাপটে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ভরসা শুধুমাত্র অনলাইন ক্লাস। তবে অনলাইন ক্লাস করতে গেলেও ভালো নেটওয়ার্ক দরকার। যা অনেক জায়গাতেই নেই।

তেমনই পরিস্থিতি কর্নাটকের কন্নড় জেলায়। অনলাইনে ক্লাস করার জন্য রাস্তায় এক ছাত্রী। তুমুল বৃষ্টি। নেটওয়ার্কের সমস্যা। রাস্তায় দাঁড়িয়ে মেয়ে অনলাইনে ক্লাস করছে মাথায় ছাতা ধরে আছেন বাবা। এক রকম বটবৃক্ষের ছায়ার মতো। এ এক বিরল দৃশ্য।

বাড়িতে নেটওয়ার্কের সমস্যার কারণে রাস্তায় অনলাইন ক্লাস করছিল ওই ছাত্রী। এমন সময় আকাশ ফেটে বৃষ্টি নামে। তখনই মেয়ের মাথায় ছাতা বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন বাবা। এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছাত্রীর নাম উদিতা শ্যাম। তার বাড়ি সুল্লিয়া তালুকের বলাক্কায়। এই ঘটনায় উদিতার বাবাকে কুর্নিশ জানিয়েছে দেশবাসী।

স্থানীয় বাসিন্দারা বিএসএনএল নেটওয়ার্কের উপর নির্ভর করে অনলাইন ক্লাসে করে। এলাকায় বিদ্যুৎ না থাকলে মোবাইল কাজ করে না। জ্বালানির স্বল্প সরবরাহও একটি সমস্যা। অনলাইন ক্লাসে অংশ নিতে কমপক্ষে 3 জি নেটওয়ার্কের প্রয়োজন।

বিএসএনএল-এর প্রিন্সিপাল ম্যানেজার জিআর রবি বলেছেন, “যেসব অঞ্চলে ব্যান্ডউইথ নেই, সেখানে ভারত এয়ার ফাইবার ইন্টারনেট নিয়ে আমরা এটি সমাধানের চেষ্টা করছি।”

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...