Saturday, April 4, 2026

সংযুক্ত মোর্চা ভেঙে গিয়েছে, কার্যত বুঝিয়ে দিল সিপিএম

Date:

Share post:

রবিবার ভোট বিপর্যয়ের মিটিং থেকে সিপিএম (cpim) বুঝিয়ে দিল সংযুক্ত মোর্চার জোট ভাঙছে, এবং এই ভাঙার দায় তারা নেবে না। অর্থাৎ ভোট শেষ, সংযুক্ত মোর্চার জোটও শেষ!

বৈঠকে সিপিএম নেতৃত্বের বক্তব্য, জোটে কে থাকবে বা থাকবে না, তার সিদ্ধান্ত নিক সেই দল। সিপিএম নিজে থেকে জোট ভাঙবে না। আসলে ভোটে হারার পরেই জোটে জটিলতা তৈরি হয়। আইএসএফ (ISF) নিজেদের ক্রমশ আলাদা করতে থাকে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir choudhury) জানান, আইএসএফকে জোটে আনা তাদের না পসন্দ ছিল। এটা বামেদের সিদ্ধান্ত। শুধু তাই নয় আব্বাস সিদ্দিকির (abbas siddique) দল মুর্শিদাবাদে (murshidabad) কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। ফলে আমরা জোটে আছি, বা জোটে নেই কোনওটাই বলতে পারছি না। অর্থাৎ কংগ্রেস বা আইএসএফ যখন জোট থেকে সরে গিয়েছে, তখন সংযুক্ত মোর্চা আর রইল কোথায়? তাই বৈঠকে সিদ্ধান্ত হয়, কেউ যদি জোট ভেঙে বেরতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত। সিপিএম এ ব্যাপারে অনুরোধ বা বিরোধ কোনওটাই করবে না।

ফলে সিপিএম এখন রাজনৈতিকভাবে রাজ্যে কার্যত একা!

Advt

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...