Tuesday, June 23, 2026

মদ খাইয়ে অর্ধনগ্ন করে নাবালিকার ভিডিও ভাইরাল, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী

Date:

Share post:

আলিপুরদুয়ারের কুমারগ্ৰামের পর জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ফের ঘটল কিশোরী নির্যাতনের ঘটনা। তবে এবারের ঘটনা একটু অন্যরকম। মদ্যপান করিয়ে নাবালিকার অর্ধনগ্ন ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে আটক করা হল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামীকে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঘটনা।

কিশোরীর বাবা-মা সাফাইকর্মী। প্রতিনিয়ত মদ্যপান করেন তারা। কিশোরী বাড়ির পাশেই পঞ্চায়েত সদস্যা প্রতিমা সরকারের বাড়িতে পরিচারিকার কাজ করতো। বেশিরভাগ সময় তাদের বাড়িতেই কাটাতো ঐ নাবালিকা মেয়েটি। ওই নির্যাতিতার অভিযোগ, অভিযোগ, পঞ্চায়েত সদস্যা প্রতিমা সরকার ও তাঁর স্বামী পার্থ সরকার জোর করে ওই নাবালিকাকে মদ খাইয়ে জোর করে অশ্লীল ভিডিও করেন। এমনকি বাধা দিলে ওই নাবালিকাকে মারধরও করা হয় বলে অভিযোগ। কিছুদিন পর সেই ভিডিও এলাকায় ভাইরাল হয়ে যায়।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে ওই নির্যাতিতার পরিবার। নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী পার্থ সরকার আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন- সম্পত্তির লোভে বাবা-মা, পরকীয়ার অভিযোগে বোনকে খুন বড় মেয়ের

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...