Tuesday, June 23, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ১৪৬

Date:

Share post:

খারাপ আলোর কারণে বন্ধ হয়ে গেল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ( world test championship final) ম‍্যাচ।  দিনের শেষে ভারতের( india) রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ১৪৬। সৌজন্য বিরাট কোহলির ( virat kohli) অপরাজিত ৪৪ রানের ইনিংস। দিনের শেষে স্বস্তিতে বিরাট বাহিনী।

শনিবার সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ব‍্যাট করতে নেমে প্রথমে বেশ ভালই শুরু করেন ওপেনার জুটি রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে ম‍্যাচ কিছুটা গড়াতেই দেখা দেয় ছন্দপতন। জেমিসন ফিরিয়ে দেন রোহিতকে। ৩৪ রান করেন রোহিত। এরঠিক কিছুক্ষণ পরেই গিলকে ফিরিয়ে দেন ওয়াগনর। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের মতন ম‍্যাচে শুভমনের রান সংখ‍্যা ২৮। ৮ রান করে বোল্টের বলে আউট হন পুজারা। ৮৮ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত।  ঠিক এই সময় ভারতের হয়ে  হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানে। ভারতের স্কোর যখন ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান, তখনই খারাপ আলোর জন্য বন্ধ করে দিতে হয় খেলা। ৪৪ রানে অপরাজিত কোহলি। ২৯ রানে অপরাজিত রাহানে। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, জেমিসন এবং ওয়াগনর।

আরও পড়ুন:হাঙ্গেরির কাছে আটকে গেল ফ্রান্স

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...