Saturday, April 4, 2026

টুইটারের পরে ফেসবুক: সশরীরে তলব আধিকারিকদের, প্রয়োজনে টিকা দেবে কমিটি

Date:

Share post:

টুইটারের পরে এবার ফেসবুক- কেন্দ্রের নয়া তথ্য প্রযুক্তি আইন নিয়ে প্রশ্ন তোলায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে তলব করা হয়েছে ফেসবুকের (Facebook) আধিকারিকদের। সূত্র খবর, করোনা (Carona) সংক্রমণের উদাহরণ টেনে ফেসবুকের আধিকারিকরা সংসদীয় কমিটির সামনে সশরীরে হাজির হতে চাইছিলেন না। কিন্তু সংসদীয় নিয়মে ভার্চুয়াল (Virtual) মিটিংয়ের প্রথা নেই বলে জানান কমিটির প্রধান শশী থারুর (Shashi Tharur)। সেই কারণে ফেসবুক কর্তাদের সশরীরে কমিটির সামনে উপস্থিত হতে হবে। প্রয়োজনে কমিটির তরফে ফেসবুক অধিকর্তাদের টিকাকরণের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান থারুর।

স্যোশাল মিডিয়া ব্যহারকারীদের অধিকার কতটা সুরক্ষিত এবং এর অপব্যবহার রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে শুক্রবার সপ্তাহেই তথ্য ও প্রযুক্তির বিষয়ে গঠিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি টুইটার আধিকারিকদের তলব করে। ৯০ মিনিট ধরে কেন্দ্রের নয়া আইন অনুসরণ না করা-সহ একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। এবার ফেসবুক, পাশাপাশি গুগল, ইউটিউব সহ একাধিক সংস্থার আধিকারিকদেরও সশরীরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, টুইটারের মতোই ফেসবুকও এখনও দেশে কোনও কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেননি। এই বিষয়ে তাদের থেকে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রের নিয়ম না মানায় টুইটারকে যেভাবে আইনি সুরক্ষা হারাতে হয়েছে, তারপর ফেসবুক একই পথ অনুসরণ করবে না বলেই মনে করছেন অনেকে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...