Thursday, June 4, 2026

উচ্চ প্রাথমিকে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের শুরু, বিজ্ঞপ্তি সোমবার

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। নিয়োগের জন্য ইন্টারভিউর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। অস্বচ্ছতার অভিযোগে বাতিল হয়েছিল এর আগের মেধা তালিকা। এরপর নির্বাচন এবং আদালতে মামলার কারণে জেরে ক্রমশ বিলম্বিত হতে থাকে প্রক্রিয়া। ভোট মেটার পর অবশেষে প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার।
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শনিবার রাতে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ পেয়েছে, ২১ তারিকে এসএসসি-র ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। কাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তাঁদের নামের তালিকা প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
উল্লেখ্য, গত বছর নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা করা হলে আদালত পূর্ববর্তী মেধাতালিকা বাতিল করার নির্দেশ দেয়। মোট ২৪ হাজার ৭০৭ জন চাকরিপ্রার্থীর নাম-সহ মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। ইন্টারভিউ নেওয়া হয় ২৮ হাজার ৯০০ জনের। সেই মেধাতালিকা পুরোপুরি বাতিল করে দেয় আদালত। ফলে পুরোপুরি থমকে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া। সেই প্রক্রিয়া এ বার পুনরায় শুরু হতে চলেছে।

আগামী ২১ জুন, সোমবার এসএসসি- র ওয়েবসাইট
https://westbengalssc.com/ এ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...