Saturday, April 4, 2026

মমতাকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে মোদি-শাহকে জোর কটাক্ষ উদ্ধব ঠাকরের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata Banerjee) ‘বাংলার বাঘিনী’ (bengal tigress) আখ্যা দিলেন মহারাষ্ট্র (maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (uddhab thakre)। বললেন, একা তিনি তাঁর দলকে রাজ্যে জিতিয়ে এনেছেন, যা সত্যিই বিরল। সব কৃতিত্ব বাংলার বাঘিনীর। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে স্বীকার করে তাঁকে সামনে রেখেই আগামী দিনে কেন্দ্রে বিজেপির (bjp) বিরুদ্ধে লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে।

শিবসেনা কর্তা এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী বলেন, ভোটের সময় দেশের প্রধানমন্ত্রী (narendra modi) থেকে স্বরাষ্ট্রমন্ত্রী (amit shah) সকলে বারবার বাংলায় এসেছেন। উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। কিন্তু তাঁরাই হেরে বিদায় নিয়েছেন। এরপর তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, সব কিছুই যদি রাজনীতিতেই সমাধান হয়, তাহলে আসুন কোভিডের বিরুদ্ধেও আমরা লড়াই করি। তাহলে কোভিডও (covid) পালাবে দেশ ছেড়ে।

Advt

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...