Saturday, April 4, 2026

দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ,সৌমিত্রকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

ক্রমশ খুলছে বিজেপির মুখোশ। জন বার্লা যে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছেন তা যে আদতে বিজেপিরই কৌশল ও পরিকল্পনা সেটা আবারও সামনে চলে এলে বিজেপিরই সাংসদ তথা দলের যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের দাবির জেরে। বিষ্ণুপুরের এই বিজেপি সাংসদ এবার দাবি তুলেছেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের এলাকা বিশেষ নিয়ে পৃথক জঙ্গলমহল রাজ্য গড়ে তুলতে।

সৌমিত্রের এই দাবিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন,দায়িত্বজ্ঞানহীন মন্তব্য । বাংলা ভাগ করতে মদত দিচ্ছে বিজেপি । আসলে বাংলায় পরাজয় মেনে নিতে পারছে না বিজেপি । কুণাল বলেন, বঙ্গভঙ্গের প্ররোচনা দিচ্ছে বিজেপি। বিজেপির কিছু নেতা অবসাদে ভুগছেন ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদিও এখনও বলছেন, ‘বিজেপি এ ধরনের কোনও দাবিতে বিশ্বাস করে না। আমরা এটা মানি না। বিজেপি অখন্ড পশ্চিমবঙ্গেই বিশ্বাসী।’ কিন্তু রাজ্যবাসী ক্রমশ বুঝতে পারছেন দিলীপের এই দাবি কার্যত মানুষের চোখে ধুলো দেওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। কেননা সবটাই মোদি সরকারের চক্রান্ত। যেনতেন প্রকারণে হোক বাংলাকে ধ্বংস করে দাও।
বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।
রাজনৈতিক মহলের মত, অস্থির পরিবেশ গড়ে তুলতে চাইছে বিজেপি৷ আর তেমন পরিস্থিতি হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলতে বিজেপির সুবিধা হবে৷ পরিকল্পনা এমনই৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...