Wednesday, June 24, 2026

তারকেশ্বর মন্দিরে ঈশ্বর দর্শনের সময়সীমা বাড়ানো হল

Date:

Share post:

ঈশ্বর -দর্শন হচ্ছিল। পুজোও দেওয়া যাচ্ছিল। কিন্তু ভক্তদের মন ভরছিল না। সময় কম বলে ভিড়ও হয়ে যাচ্ছিল বেশি। তাই মন্দির কর্তৃপক্ষ সবদিক বিবেচনা করে ঈশ্বর দর্শনের সময়সীমা বাড়িয়ে দিল। ফলে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple)। ভক্তদের জন্য প্রবেশের সময়সীমা বাড়ল। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত‍ মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। এতদিন শুধুমাত্র সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা ছিল মন্দির। তবে শর্ত হল, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোভিড প্রটোকল ও যাবতীয় বিধিনিষেধ (covid protocol will be strictly maintained) কঠোরভাবে মানতে হবে।

 

করোনা (Corona pandemic) অতিমারির ধাক্কায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শর্তসাপেক্ষে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকেই রাজ্যজুড়ে সংক্রমণ মারাত্মক হারে বাড়তে থাকায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়। ৮ মে মন্দির পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ ঠেকাতে ১৬ মে থেকে কড়া বিধিনিষেধ জারি করেছে সরকার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...