Sunday, June 21, 2026

বিজেপি ছাড়লেন দার্জিলিঙের পর্যবেক্ষক সম্রাট দে, অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে

Date:

Share post:

এবার আলিপুরদুয়ারের বিজেপির নেতা তথা দার্জিলিং জেলার পর্যবেক্ষক সম্রাট দে দল ছাড়লেন। মঙ্গলবারই মেলের মাধ্যমে রাজ্য নেতাদের কাছে দল থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি দলের সাধারণ সদস্য পদও ছেড়ে দিয়েছেন। ই-মেল পাঠানোর কথা জানিয়ে সম্রাট দে বলেন, ইন্দোর থেকে আসা এক নেতা টাকার বদলে ভোটের টিকিট বিলি করেছিলেন। সে জন্য দল ক্ষমতায় আনতে পারেনি। বিজেপি আগের নীতি এবং আদর্শে বিশ্বাস করে না। ফলে, দলের এখনকার পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলাম না। তাই দল ছেড়ে দিলাম।”

আরও পড়ুন-শর্ত সাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র, আদালতকে জানালেন আইনজীবী

তবে এখনই কোনও দলে তিনি যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। সরাসরি নাম না করলেও সম্রাট দে’র অভিযোগের তির গিয়েছে দলের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের দিকে। সম্রাটবাবু কোচবিহার লোকসভা ভোটের সময়ে নিশীথ প্রামাণিকের হয়ে যাবতীয় তদারকি করেছিলেন। নিশীথ ঘনিষ্ঠ নেতার দল ছাড়ার ঘোষণায় তাই জল্পনা তুঙ্গে। এর পরে কে!

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...