Saturday, April 4, 2026

খোলা হল হানের আইফোন, মিলল বহু চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

মালদহের কালিয়াচক (kaliachak Malda) থেকে ধৃত চিনা গুপ্তচর (Chinese spy han) হান জুনেইয়ের আইফোন অবশেষে ক্র্যাক (the I Phone cracked by detective officers) করা হয়েছে। পাসওয়ার্ড (password) পাল্টে পাল্টে টানা কয়েকদিন ধরে গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল হান। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের দুঁদে গোয়েন্দারা খুলে ফেললেন ওই মোবাইল। আর তারপরই তা থেকে মিলেছে বহু চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন, এর মধ্যে ভারত ও চিনের বহুজনের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়েছে হানের। এ ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিকদের সঙ্গে কথাবার্তা বলার স্পষ্ট তথ্য মিলেছে আই ফোন থেকে।

গোয়েন্দারা জেনেছে, ভুয়ো ই মেল আইডি দিয়ে নানা জায়গায় অ্যাকাউন্ট খুলে যোগাযোগ রাখত হান। ফেসটাইমে অ্যাকাউন্ট খুলেও কারবার চালাত সে। তবে ধৃতের কম্পিউটার নোটবুকটি এখনও গোয়েন্দারা খুলতে পারেননি। ওই ম্যাকবুক খোলা গেলে আরও কিছু তথ্য মিলবে। তবে তদন্তের কাজে হান তেমন সহযোগিতা করছে না বলেই ল্যাপটপও খুলতে পারেননি গোয়েন্দারা। ল্যাপটপের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় রয়েছে। সেই ভাষা জানেন এমন কাউকে এখনও গোয়েন্দারা পাননি।

গত ১০ জুন মালদহের মিলিক সুলতানপুরে বাংলাদেশ সীমান্ত থেকে হানকে বিএসএফ ধরে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় দেয়। তার পরে স্পেশাল টাস্ক ফোর্স আদালতের কাছে আবেদন করে হানকে নিজেদের হেফাজতে নিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিমও হানকে জেরা করবেন বলে জানা গিয়েছে।

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...