Saturday, April 4, 2026

এক তরফা শুনে বিচার করবেন না, এখনো কত কাজ বাকি, জোড় হাতে আবেদন ‘ ক্লান্ত ‘ কাঞ্চনের

Date:

Share post:

প্রথমটায় বলেছিলেন, এসব নিয়ে কিছুই বলব না । আমার কিছুই বলার নেই। কিন্ত ক্রমেই প্রকাশ্যে মুখ খুলছেন বিধায়ক – অভিনেতা (Kanchan Mallick) কাঞ্চন মল্লিক। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন এদিন করজোড়ে বলেন, “যাঁরা আমায় বহুদিন ধরে দেখছেন, তাঁদের বলব দয়া করে এক তরফা দেখবেন না। এক পক্ষের কথা শুনে সবটা ধরে নেবেন না । আমি ২৫ (25 years of acting career) বছর ধরে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করে আসছি। এখনো আমার অনেক কাজ করার বাকি, কাজ করতে দিন।”

কাঞ্চন মল্লিক এদিন ব্যক্তিগত (Kanchan Mallick-Pinky Banerjee-sreemoyee chattoraj triangle affairs) জীবনের অনেক কথাই বলেছেন। জানালেন,২০১২ সালের ২ মার্চ তাঁদের বিয়ে হয়েছিল। ২০১৩ র ৮ ফেব্রুয়ারি সন্তান আসে। কিন্তু ছেলের বয়স যখন ২০ দিন, তখন সন্তানকে নিয়ে স্ত্রী পিঙ্কি বাপের বাড়ি চলে যান। আর ফিরে আসেননি। কিন্তু প্রশ্ন হল, দাম্পত্য সম্পর্ক যখন নেই তাহলে দুজনেই বিয়েটা ভেঙে বেরিয়ে আসেন নি কেন? ডিভোর্স করেননি কেন ? কাঞ্চন বললেন ছেলের জন্য । ছেলেটা যাতে কোনওভাবে আঘাত না পায়। বাবা-মা একসঙ্গে থাকে না বলে ছেলের মনে যাতে কোনো কুপ্রভাব না পড়ে সেই কারণে ডিভোর্সের পথ বেছে নিইনি । যেমনটা চলছে চলুক।” বিধায়ক অভিনেতার দাবি শ্রীময়ীকে নিয়ে গোটা বিষয়টিই গুঞ্জন। এর কোনও বাস্তবতা নেই। সত্যের কোনো ভিত্তি নেই । তিনি জানিয়েছেন, “শ্রীময়ীকে আমি বহুদিন ধরে চিনি। তখন ওর বয়স ছিল ১৫ বছর । সহকর্মী হিসাবেই কাজ করত। শ্রীময়ী কে সঙ্গে নিয়ে গিয়ে আমিই পিঙ্কির সঙ্গে আলাপ করাই। পিঙ্কির সঙ্গে শ্রীময়ীর বেশ অনেকক্ষণ কথাও হয়েছিল। ”

কাঞ্চন জানিয়েছেন, “আমি সেদিন শুধু কথা বলতে চেয়েছিলাম পিঙ্কির সঙ্গে। বলেছিলাম, ৫ মিনিট সময় দাও, কথা বলতে চাই। কিন্ত ও ভীষণ রকম রিঅ্যাক্ট করেন। ওর দাদা মারমুখী হয়ে ওঠে। পরে যখন থানায় ডায়েরি হয়, তখন জানতে পারিযে আমি নাকি দরজা খুলে পিঙ্কিকে টেনে বার করে আনার চেষ্টা করেছি। ”

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...