Friday, April 3, 2026

কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠল ভিদাল সহ সাত ফুটবলারের বিরুদ্ধে

Date:

Share post:

কোভিড( covid) বিধি ভাঙার অভিযোগ উঠল চিলির( chile) সাত ফুটবলারদের বিরুদ্ধে। টিম হটেলে হেয়ার স্টাইলিস্ট প্রবেশ করার পরেই এমন অভিযোগ উঠল তাদের ওপর।

অভিযোগ উঠে, ভিদাল সহ চিলির মোট সাতজন ফুটবলার টিমহোটেলে যৌনকর্মীদের নিয়ে এসে রাতভর পার্টি করেছেন। যদিও চিলি ফুটবল সংস্থা অবশ্য এই অভিযোগের সত্যতা স্বীকার করেনি। তাদের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে সেখানে জানানো হয়েছে যে, হেয়ার স্টাইলিস্ট নিয়ে যাওয়া হয়েছিল টিমহোটেলে।

এই নিয়ে চিলির ফুটবল সংস্থা বিবৃতিও বলেছে, “কোপা আমেরিকায় অংশ নেওয়া ফুটবলারদের দল যে করোনা বিধি ভঙ্গ করেছেন সেটা তারা জানতে পেরেছেন। ওই হেয়ার স্টাইলিস্টের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁর ফুটবলারদের সংস্পর্শে আসা উচিত হয়নি।”

ঠিক কত জন ফুটবলার তাঁর সংস্পর্শে এসেছিলেন, সেটা এখনও জানায়নি চিলির ফুটবল সংস্থা। তবে দোষীদের জরিমানা করার কথা বলা হয়েছে।

সূত্রের খবর, ভিদাল ছাড়া এই বাকিরা ফুটবলাররা হলেন গ্যারি মেদাল, পাবলো অরানগুয়েজ, জিন মেনেসেস, গিলেরমো মারিপান, পাবলো গালদামেজ ও এদুয়ার্দো ভারগাস।

এই মুহূর্তে ব্রাজিলের কোভিডের সব নিয়ম মেনে চলছে কোপা আমেরিকা। তার মধ্যে চিলির এই কার্যকলাপ প্রশ্ন তুলেছে ফুটবল বিশ্বে।

আরও পড়ুন:প‍্যারাগুয়েকে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্তিনা

 

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...