Friday, June 26, 2026

বঙ্গভঙ্গ: জন বার্লা-সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় FIR করলো “বাংলা পক্ষ”

Date:

Share post:

বাঙালির স্বার্থে, বাংলার স্বার্থে “বাংলা পক্ষ” (Bangla Pokho)! “জয় বাংলা” স্লোগান-ই এই অরাজনৈতিক সংগঠন ও তার সদস্যদের মূলমন্ত্র। বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সর্বদা লড়াইয়ে আছে। গোর্খাল্যান্ড চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ শিলিগুড়ি, কলকাতায় ঐতিহাসিক মিছিল করেছিল। এবং সারা রাজ্য জুড়ে আন্দোলন করেছিল৷

বাংলা পক্ষের বক্তব্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার বাঙালি-সহ ভূমিপুত্ররা বিভাজনকারী বিজেপিকে চূড়ান্ত ভাবে পরাস্ত করেছে। হারার পর থেকেই বাঙালির বিরুদ্ধে প্রতিশোধ নিতে তৎপর বিজেপি। বিজেপি মানেই বাংলা ও বাঙালির শত্রু। চাকরি-বাজার-পুঁজিতে বাঙালির অধিকারের ইস্যুকে চাপা দিয়ে বাঙালির সর্বনাশ করতে উদ্যত বিজেপি। তাই বাংলাকে আবারও টুকরো টুকরো করতে চায় হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালির শত্রু বিজেপি। তারা বাংলায় আগুন জ্বালাতে চায়।

এরই মাঝে ফের একবার “বঙ্গভঙ্গ” উস্কে দিতে চাইছে বিজেপির একটি অংশ। বিজেপি সাংসদ (BJP MP) জন বার্লা (John Barla) পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন। সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তুলেছেন। বাংলা ও বাঙালির বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত বিজেপি। তারই প্রতিবাদে লড়াইয়ে আছে বাংলা পক্ষ। বাংলা পক্ষর উত্তর দিনাজপুর জেলা সংগঠনের পক্ষ থেকে শুভঙ্কর ঘোষের নেতৃত্বে আজ, বুধবার রায়গঞ্জ থানায় জন বার্লা ও সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হল। বাংলা ভাগের ষড়যন্ত্র করা ও বাংলায় আগুন জ্বালানোর চেষ্টার অভিযোগে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক বাংলার প্রশাসন, বাংলা পক্ষ এই দাবি তুলেছে।

বাংলা পক্ষের পক্ষ থেকে কৌশিক মাইতি জানান, “বিজেপি মানেই বাংলা ও বাঙালির শত্রু৷ ভোটে হেরে বাঙালির ক্ষতি করতে উদ্যত তারা। আবারও বাংলাকে ভেঙে টুকরো টুকরো করতে চায়। বাংলা পক্ষ লড়াইয়ে আছে। বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। হিন্দি সাম্রাজ্যবাদীদের পরাস্ত করতে, বাংলা ভাগ রুখতে বাংলা পক্ষর নেতৃত্বে হাজার হাজার বাঙালি আবারও রক্ত দিতে প্রস্তুত।”

আরও পড়ুন- ‘অরবিন্দ-কৈলাস কোথায়?’‌, ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি নেতাদেরই কটাক্ষ তথাগতর

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...