Friday, June 26, 2026

রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে হস্তক্ষেপ করছেন, লোকসভার স্পিকারকে নালিশ বিধানসভার স্পিকারের

Date:

Share post:

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের আবহে এবার নতুন মাত্রা যোগ হল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (governor jagdeep dhankar) বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (om birla) নালিশ করলেন রাজ্য বিধানসভার স্পিকার (speaker of west bengal) বিমান বন্দ্যোপাধ্যায় (biman banerjee)। সর্বভারতীয় স্পিকারদের সম্মেলনে রাজ্যপাল ধনকড়ের নানা ‘এক্তিয়ার বহির্ভূত’ কাজকর্মের নমুনা পেশ করে বিধানসভার অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ তোলেন বিমানবাবু। একইসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে বিল রাখার অভিযোগও তুলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকারের কাছে সরাসরি নালিশ জানিয়ে তিনি বলেছেন, কোনও বিধানসভায় স্পিকারের কাজে হস্তক্ষেপের অধিকার নেই রাজ্যপালের।

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভার প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিল আটকে রাখছেন।‌ কোনও বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠালেও সেই বিলে সই না করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন রাজ্যপাল। ফলে বকেয়া বিলের পাহাড় জমছে বিধানসভায়। স্পিকারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, সংবিধান অনুসারে বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের এক্তিয়ার নেই, এখানে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।

এর পাশাপাশি স্পিকারদের সম্মেলনে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে রাজ্যের ৮ জন বিধায়ক মারা গিয়েছিলেন। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ২ প্রার্থী ও জয়ী ২ বিধায়ক করোনায় মারা গিয়েছেন। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কম দফায় ভোট করানোর জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। বিমান স্পষ্টভাবেই বলেন, রাজ্যে ৮ দফায় নির্বাচন করানোর জন্যই এত মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...