Wednesday, June 24, 2026

সাইকেলে খাবার পৌঁছতে গিয়ে বাইক কেনার টাকা পেলেন ডেলিভারি বয়!

Date:

Share post:

ঝড়-বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, রাস্তায় জমা জল পেরিয়ে অনেক অসুবিধার মধ্যেই খাবার ঠিকঠাক যাতে ডেলিভারি করা যায়, সেটাই লক্ষ্য থাকে সব ফুড-অ্যাপ ডেলিভারি কর্মীদের ৷ আগে যেমন এই কাজে অধিকাংশকেই বাইক ব্যবহার করতে যেত ৷ ধীরে ধীরে সেই ছবি বদলেছে ৷ এখন বাইকের চেয়ে সাইকেলই বেশি ব্যবহার করে থাকেন অধিকাংশ ফুড-ডেলিভারি এক্সিকিউটিভরা ৷

হায়দরবাদের কিং কোটি এলাকায় সম্প্রতি অনলাইনে অর্ডার করা খাবার দিতে গিয়েছিলেন মহম্মদ আকিল আহমেদ নামের একজন জোম্যাটো ডেলিভারি এক্সিকিউটিভ ৷
খাবারের অর্ডার গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন ২০ মিনিটেই ৷ কিন্তু বাড়ির গেটের সামনে মুকেশ নামের এক ব্যক্তি খাবার নিতে গেলে তিনি দেখেন প্রায় ৯ কিলোমিটারেরও বেশি রাস্তা সাইকেল চালিয়ে এসেছেন আকিল ৷
এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগে মুকেশের ৷ তিনি আকিলের একটি ছবি তুলে রেখেছিলেন ৷ পরে সেটা ফেসবুকে ফুডিজ গ্রুপে আপলোড করে ওই ফুড ডেলিভারি এক্সিকিউটিভকে সাহায্য করার জন্য আবেদন করেন ৷
The Great Hyderabad Food and Travel Club-এর সদস্যরা তাঁর অনুরোধ মেনেও নেন ৷ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আকিলের জন্য অর্থ সংগ্রহের কাজ ৷ যা শুরু করার ১০ ঘণ্টার মধ্যেই ৬০ হাজার টাকা জোগাড় করতে সফল হন মুকেশ ও ওই ফেসবুক গ্রপের সদস্যরা ৷ শেষপর্যন্ত সবমিলিয়ে ৭৩,৩৭০ টাকা ওই ফুড ডেলিভারি এক্সিকিউটিভের হাতে তুলে দেওয়া হয় ৷
ওই অর্থে এখন বাইক কিনে খুব দ্রুত ওই ডেলিভারি বয় পৌঁছে যাচ্ছেন তার গন্তব্যে। আর এর জন্য এমন অজানা ব্যক্তির কাছ থেকে সাহায্য পেয়ে রীতিমতো আবেগপ্রবণ ওই ডেলিভারি বয়।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...