Wednesday, June 24, 2026

ভারত-তালিবান বৈঠক! কাতারের দাবি ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

সম্প্রতি দোহাতে কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দু’ বার বৈঠকে বসেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এরপরই কাতারের ‘কাউন্টার টেররিজম ও মেডিটেরিয়ান কনফ্লিক্ট’ এর সরকারি আধিকারিক মুতলাক বিন মাজেদ আল খাতানি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারতের সরকারি আধিকারিকরা দোহাতেই আলকায়দার নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন৷’
আসলে ভারতের রাজনৈতিক শান্তি বজায় রাখতে এবার তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করলেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর৷ যদিও বিষয়টি নিয়ে কোনও সরকারি বক্তব্য রাখেনি কেন্দ্র৷

খাতানি জানিয়েছেন, আফগানিস্তানের রাজনীতিতে তালিবানদের একটা ভূমিকা সবদিনই ছিল৷ অন্যদিকে ভৌগলিক দিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের কাছেই আফগানিস্তান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতি সামগ্রিক উন্নয়নে ভারত অনেকদিন ধরে সাহায্য করে আসছে৷ ভারত চায় আফগানিস্তানে শান্তি বজায় থাক। আল খাতানি জানিয়েছেন, অনেকেই হয়ত মানবেন না কিন্তু এটা সত্যি যে আফগানিস্তানের শান্তিতে তালিবানেরও একটা হাত রয়েছে৷ এটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন দেশ ও সংগঠনগুলির আলোচনার মাধ্যমে যদি পরিস্থিতি ভালো হয়। শান্তি বজায় থাকে তাহলে আলোচনা সবসময় কাম্য।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...